বগুড়া ব্যুরো :
বগুড়া সদর উপজেলার সাবগ্রামের চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে এবং পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়।
আতিকুর রহমান রুমন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বগুড়ার এই অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সব সময় দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে থাকেন। এসময় তিনি বলেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন তবে নতুন রুপে”
আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মোফাজ্জল হোসেন বলেন, “তারেক রহমান আমাদের খোঁজ নিয়েছেন এবং আর্থিক অনুদান দিয়েছেন, এতে আমরা খুব খুশি। আমরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি এবং তারেক রহমান দেশে ফিরে এসে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাক—সেই দোয়া করি।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে মামুনুর রশিদ, মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনের বসতঘর পুড়ে যায়। এতে তাঁদের মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র ও নগদ অর্থসহ সব কিছু ছাই হয়ে যায়।
আমন্ত্রণ/এসিজি


































