গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি‘র মাদক বিরোধি অভিযানে ১ লক্ষ ৯৮ হাজার টাকা মুল্যে মাদকদ্রব্য আটক বিজিবি। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিন কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি‘র পৃথক পৃথক অভিযানে মালিকবিহীন ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। যার সিজার মূল্য ১লক্ষ ৯৮ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১লাখ ৯৮ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক
এপ্রিল ৯, ২০২৬


































