রফিক প্লাবন, দিনাজপুর :
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে ৭ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে আলোচনা সভা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখা।
এছাড়া চলমান আন্দোলনের কর্মসূচি পর্যালোচনাপূর্বক কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আফসার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল হুদা।
সংগঠনের সদস্য সচিব মো. শাহানুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাজিউল ইসলাম সাজু, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, মো. সিদ্দিকুর জামান, মনজুর মুর্শেদ সুমন, যুগ্ম সদস্য সচিব মো. আমিনুল ইসলাম অপু, মো. মাসুদ রানা, মো. আনোয়ার হোসেন, মো. হুমায়ুন কবীর, মো. গুলজার হোসেন, সদস্য মো. আবুল কালাম আজাদ, মো. লায়েক আলী, মো. আব্দুল্লাহ, মো. আল আমিন, মো. জাকিরুল আমিন, মো. কাফিউল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. মামুনুর রশিদ, মো. ময়েজ উদ্দিন, মো. আমিনুল ইসলাম. মো. মাইনুল ইসলাম, মো. আলমগীর কবীর, মো. সামিউল ইসলাম, মো. রাকিবুল ইসলাম ও মো. রিয়াজ উদ্দিন।
এসময় বক্তাগণ বলেন, বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সব ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করেছে। আমরা অবশ্যই প্রকৌশলী। সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান ৩৩% পদোন্নতির বিধান ৫০% এ উন্নীতকরণ করতে হবে। দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী শিক্ষকগণ যখন বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মনোনিবেশ করেছে, তখন অত্যন্ত সুকৌশলে কারিগরি আমলাচক্র তাদেরকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। বর্তমান সরকারের বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণের কর্মকান্ডকে বাধাগ্রস্ত করে সরকারকে বিব্রত করার হীনউদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম করা হচ্ছে বলে আমরা মনে করি। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের উন্নয়ন, উৎপাদন অব্যাহত রাখার প্রতিশ্রæতি বাস্তবায়নে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে পলিটেকনিক শিক্ষক শিক্ষার্থী ও ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ৭ দফা দাবিতে দেশব্যাপী শান্তি আন্দোলনের কর্মসূচি পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।
কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ সেপ্টেম্বর’২৫ বুধবার বিভিন্ন সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দাপ্তরিক সময়ের পর কর্মস্থলে উপস্থিত থেকে ১ ঘন্টা অতিরিক্ত কাজ করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় ১৬০/এ, কাকরাইলস্থ আইডিইবি ভবনে আইডিইবি জেলা শাখা সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা সংগ্রাম পরিষদের আহŸায়ক ও সদস্য সচিবদের সাথে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা।
৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ১৬০/এ, কাকরাইলস্থ আইডিইবি ভবনে সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা (আইডিইবি’র সম্মানী সদস্যগণ উপস্থিত থাকবেন)।
১০ সেপ্টেম্বর বুধবার সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবির উপর আলোচনা।
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় আইডিইবি ভবনে সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় “যোগ্যতা স্তরের সাথে পেশার অসামঞ্জস্যতা: জাতীয় উৎপাদনশীলতায় এর প্রভাব” সেমিনার আয়োজন করা হবে।
আলোচনা সভায় দিনাজপুর জেলা নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর নেতৃবৃন্দ, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































