আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেন। আজ রোববার সকাল ৯’টায় উপজেলার রাধানগর বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলার কোকতাড়া বকুল তলা বদ্ধভূমিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
এসব বদ্ধভূমিতে ৭১ সালে পাক হানাদার বাহিনী দ্বারা সাধারণ বাঙালিকে হত্যা করে গণকবর দেওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি হাফিজ মো. রায়হান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
ডিসেম্বর ১৪, ২০২৫
































