মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী, কুকুর কামড়ানো রোগীদের এন্টিভেনোম ভ্যাকসিন ও কুকুর কামড়ানো রোগীদের জন্য র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. আব্দুল্লাহ আল ইফরান এর হাতে ভ্যাকসিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় উপজেলা প্রকৌশলী মো. মাসুদার রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোম ভ্যাকসিন ও র্যাবিস ভ্যাকসিন প্রদান
আগস্ট ২৮, ২০২৫
































