গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুইজন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রওশন জামিলকে (৩০) গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রওশন জামিল (৩০) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে। রওশন জামিল আলিহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ। হাকিমপুর থানার মামলা ০৭।
আমন্ত্রণ/এসিজি


































