আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে ”অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৮ আগস্ট)উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একরি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের রেনু অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।
মৎস্য সপ্তাহ উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম রুমে নবাবগঞ্জ মৎস্য অফিসার হানিফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম, বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার তাপস কুমার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভিন প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































