গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিং লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল বাবু) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আজ শুক্রবার (১৫ আগস্ট) অবস্থায় মৃত্যুবরণ করেছেন।আগামীকাল শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
অনন্ত কুমার চক্রবর্তী নেপাল বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কামাল হোসেন রাজ, হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, ডা. আলতাফ হোসেন, হিলি পাবলিক ক্লাস সভাপতি মুরাদ ইমাম কবির সহ হিলির ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
আমন্ত্রণ/এসিজি
শোক সংবাদ : অনন্ত কুমার চক্রবর্তী নেপাল বাবুর পরলোক গমন
আগস্ট ১৫, ২০২৫































