মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণী কার্যক্রম এর আয়োজন করা হয়।
আজ সোমবার (৩০ জুন) সকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউট এর সহযোগিতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউট-এর প্রধান শিক্ষক মো. তাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর সহকারি পরিচালক মো. ইউসুফ আলী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।
আলোচনা সভায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও টিভিসি প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে বর্জ্য সংরক্ষণের বিন দেওয়া হয় ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন
জুন ৩০, ২০২৫
































