গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু সহ অটোরিক্সার তিনজন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও পিয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গণি মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০), ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগ আলী ১৯ দিনের শিশু কন্যা রওশন রাফি।
স্থানীয়রা জানান, রাজাবিরাট থেকে একটি অটোরিক্সা গোবিন্দগঞ্জের দিকে আসার সময় মৌসুমী তেলের পাম্পের সামনে পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু কন্যা রওশন ও অন্যরা হামাপাতালে মারা যান। হতাহতরা সকলেই অটোরিক্সার যাত্রী ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন তিনজন নিহত হওয়ার বিষটি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু সহ অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ৫
আগস্ট ১২, ২০২৫
































