মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে পানিতে ডুবে শাফায়েত (২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ জুন) সকালে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফায়াত ওই এলাকার আরিফুজ্জামান এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাফায়াত আজ সকালে সবার অজান্তে বাড়ির পাশের ছোট একটি পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রেজয়ানুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।হাড়িভাষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
জুন ২৮, ২০২৫


































