দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুরের বিরলের ধুকুরঝারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষ্যে আশা এনজিও‘র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিরল উপজেলার ধুকুঝারি ইউনিয়নের আশা সমিতির শাখা অফিসে মেডিকেল অফিসার ডা.তোরশা মোশিন সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশার এসডিএম মোঃ রুহুল সারোয়ার খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রুহুল সারোয়ার খান বলেন আশা অনেকে যানে আবার অনেকে যানে না যে “আশা”র একটি বৃহত্তর প্রতিষ্ঠান “আশা“র সমিতির সমম্বিত স্বাস্থ্য কেন্দ্র আছে । আজ দিন ব্যাপী সেই স্বাস্থ্য কেন্দ্রে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিনমূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হবে । আশা’র আমাদের প্রায় ৮০ লক্ষ সদ্যস ও ৪০ হাজার কর্মকর্তা কর্মচারি আছে। সদস্য ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই চিকিৎসা সেবা সেরকমই একটি কার্যক্রম। সকলের সহযোগীতা ও কর্মকর্তা চর্মচারিদে নিরলস পরিশ্রমে আশা আজ কে এই পর্যন্ত এসেছে।
সভাপতি বক্তব্যে আশা সমিরি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.তোরশা নোশিন বলেন, এই সমিতির সারাদেশে ১২টি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র আছে। এখানে সুবিধা গুলো হচ্ছে খুবি কম খরছে ডাক্তার দেখাতে পারবেন । আশা“র সমিতির সদ্যস হন আর না হন। এখানে বিনামূল্যে ফিজিওথেরাপি, ওষুধ ও বিভিন্ন পরীক্ষা পেয়ে সবাই খুশি হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনমূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা ও ওষুধ বিতরণ ক্যাম্প কর্মসূচি আয়োজন করে। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ২০০ রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয় । বিরল উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে আসা অসহায় ও দরিদ্রদের মাঝে ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
অনুষ।টান উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আগত সেবা প্রত্যাশিরাসহ আশার অডিট অফিসার মো. এনামুল হক, ম্যাডিকেল ফিজিওথেরাপিস্ট আশরাফুন রাহার,এসবিএম মো. জাহাঙ্গীর হোসেন,এ,বি,এম, মো. মতিউর রহমানসহ কর্মকর্তা কর্মকারিরা।
দিনাজপুরে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প
এপ্রিল ১, ২০২৪


































