গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এমন প্রতিপাদ্যে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় কৃষি অফিসের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে আয়োজিত ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলাটি আগামী ২১ জুন শনিবার পর্যন্ত চলবে।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
জুন ১৯, ২০২৫


































