আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় আলম (২৮) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) রাত আড়াইটার সময় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নবাবগঞ্জ ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর ব্রিজের পূর্ব পাশে সড়ক নির্মাণকাজ করার কারণে সড়কে জ্যামে শুরু হয়। জ্যামে আটকে থাকা অজ্ঞাত ট্রাকের পেছনে ঘোড়াঘাট এলাকা থেকে আগত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ট্রাকের চালক আলম (২৮) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সড়ক দুর্ঘটনায় আলম নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছেঅ।নিহত আলম দিনাজপুর পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের হায়দার আলীর ছেলে।নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
জুন ১৭, ২০২৫


































