গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ (চুয়ানী) ও এর তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, সেনাবাহিনীর ক্যাপ্টেন কাজী নাইম হোসাইন এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি বিরামপুর পৌর শহরের চকপাড়া কল্যাণপুর এলাকায় পরিচালিত হয়। এ সময় স্থানীয়ভাবে তৈরি বিপুল পরিমাণ চোলাই মদ এবং তা তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এগুলো ধ্বংস করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি


































