আমন্ত্রণ প্রতিবেদক :
পারিবারিক কলহের কারণে দেড় মাস আগে তালাক দেওয়া প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাত ছুরিকাঘাতের অভিযোগে প্রাক্তন স্বামীকে আটক করে থানা পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। একই সাথে আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন।
ঘটনাটি ঘটেছে, আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন স্বজনপুকুর বুন্দিপাড়া এলাকায়।
জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া গোখোলা গ্রামের মৃত শাহ আলীর ছেলে কামাল মিয়ার (৩৫) সাথে রংপুর মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট এলাকার সেলিম মিয়ার মেয়ে সালেহা বেগমের (৩০) সাথে বিয়ে হয়। তাদের সংসারে ১৩ বছরের একটি মেয়ে এবং ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন থেকে তাদের কলহের কারণে সালেহা বেগম তার মেয়েকে নিয়ে স্বামীর বাড়ী ছেড়ে বাবার বাড়ীতে থাকতেন। আর ছেলেটি থাকতো তার বাবার সাথে। গত দেড় মাস আগে সালেহা বেগম তার স্বামী কামাল মিয়াকে তালাক দেন। পরে কথাবার্তার মাধ্যমে কামাল মিয়া তার ছেলেকে তার ছেলের মায়ের কাছে (কামাল মিয়ার স্ত্রীর কাছে) ফেরত দিতে চান। সেই কথা মতো কামাল মিয়া তার ছেলেকে আজ রোববার (২১ সেপ্টেম্বর) ফুলবাড়ী রেলস্টেশনে নিয়ে আসেন। সেখানে ছেলেকে নিতে আসেন ছেলের মা সালেহা বেগম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কামাল মিয়া আকস্মিকভাবে ছুরি বের করে তার প্রাক্তন স্ত্রী সালেহা বেগমের পেটে ছুরিকাঘাত করতে শুরু করেন। এ সময় সালেহা বেগম ও সঙ্গে থাকা তা মেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকিলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ছুরিকাঘাতকারী প্রাক্তন স্বামী কামাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাত করায় এক যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। এখন সে থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে ছুরিকাঘাতে আহত ওই যুবকের প্রাক্তন স্ত্রী বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার পরিারের লোকজন এসে অভিযোগ মা মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে তালাক দেওয়া প্রাক্তন স্ত্রীকে ছরিকাঘাত, জনতার হাতে আটক প্রাক্তন স্বামী
সেপ্টেম্বর ২১, ২০২৫


































