আমন্ত্রণ প্রতিবেদক :
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের যানজট নিরসনে শহরের ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল সকাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলীর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় পৌরশহরের ঢাকা মোড়স্থ এলাকার ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
একই সঙ্গে শহরের সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন খাবারের দোকানের সামনে খাবার প্রদর্শনসহ সড়কের ওপর সাইনবোর্ডসহ অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, ফুলবাড়ী পৌরশহরকে যানজটমুক্ত রাখতে এবং ফুটপাতের দোকানপাট বসিয়ে জনসাধারণের চলাচলে যাতে বিঘœতা সৃষ্টি না হয় এবং দুর্ঘটনা এড়াতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, ফুলবাড়ী পৌরশহরের প্রতিটি ছোটবড় সড়কের দুই পার্শ্বের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ফুটপাত দখল করে দোকানের পণ্য সাজিয়ে রাখায় সাধারণ মানুষের চলাচল করা কষ্ট দায়ক হয়ে পড়েছে। একই কারণে প্রায়ই সময় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ফুলবাড়ী বাজার থেকে নিমতলা মোড় পর্যন্ত সড়কের ওপর অন্তত ৮ থেকে ১০ টি রিকশাভ্যানে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় যানজট সৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকার মার্কেটগুলোতে যানবাহন রাখার ব্যবস্থা না করেই মার্কেট তৈরি করায় মার্কেটে আসা ব্যক্তিরা তাদের যানবাহন সড়কের ওপর রেখে ওইসব মার্কেট ও দোকানে কেনাকাটা করার কারণেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী পৌরশহরের যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ
জুন ৫, ২০২৫
































