মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি’র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো স্বচ্ছ রাজনীতি। থাকবে না হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল ও ঘাট দখলের মত জঘন্য ঘটনা।অপরাধীদের কোন শক্তি নাই, তার বাস্তব প্রমান খুনি হাসিনা। অনেক দাপট খাটিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দীর্ঘদিন, এখন তার দোসর এবং দলীয় গুন্ডাদেরকে এতিম বানিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দলীয় বিবেচনায় মত পার্থক্য থাকতেই পারে তাই বলে আমরা কেউ কারো প্রতিহিংসার বস্তু নই, টার্গেট ফুল শত্রু নই। এনসিপি মনে করে প্রতিটি দলের রাজনৈতিক কালচার হবে সভ্য জীবনযাত্রার নিত্য দিনের রুটিন ওয়ার্ক। দলের নেতাকর্মীরা হবে প্রশিক্ষিত মডেল ব্যক্তিত্ব। আমরা পরস্পর প্রতিযোগি- প্রতিদ্বন্দ্বি কিন্তু প্রতিহিংসা পরায়ন নই। অতীতের নোংরা কালচার থেকে আমাদেরকে বেড়িয়ে আসতে হবে। আমার দল বাদে বাকীরা সবাই প্রতিপক্ষ এমনটি ভাবা সঠিক নয়।যিনি দক্ষ, ত্যাগী, যোগ্য, কাজে ভালো, সর্বজন গ্রহনযোগ্য তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবেন তাতে আপত্তি নাই।
বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিজয় চত্বরে পথসভায় গোলাপগঞ্জ মোড় সহ সকল মাদকের আস্তানার কঠোর সমালোচনা করে সারজিস আলম এসব কথা বলেন।
এ সময় এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































