আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে অনুষ্ঠিত হলো বায়োগ্যাস গ্রাহকদের নিয়ে এক গুরুত্ববহ বৈঠক। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায় ধুনট উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার কক্ষে এ বৈঠক আয়োজন করে ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সহযোগিতায়।
সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইডকল-এর চিফ রিস্ক কর্মকর্তা মোহাম্মদ জাবেদ আলী।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইডকল-এর বায়োগ্যাস প্রকল্প প্রধান রাশেদ রহমান খান, সোলার হোম সিস্টেম প্রকল্পের এভিপি মোল্লা আনিছুর রহমান, ম্যানেজার জয়দেব সাহা জয়, জোনাল ম্যানেজার আবু ফারাহ মো. আসাদুজ্জামান ও বিভাগীয় ম্যানেজার সন্দিপ কুমার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী গ্রাহক রফিকুল ইসলাম দুলাল ও রবিউল ইসলাম তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
বৈঠকে বক্তারা বায়োগ্যাস প্রযুক্তির টেকসই ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানি উৎস হিসেবে এর গুরুত্ব এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠানটি বায়োগ্যাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
টেকসই উন্নয়নে সচেতনতা বাড়াতে গ্রাহকদের অংশগ্রহণে ধুনটে বায়োগ্যাস গ্রাহক বৈঠক
মে ২৯, ২০২৫
































