বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুর উপজেলার ছোট-খাটো বিষয় ও বিরোধ মামলা নয়, সমঝতার মাধ্যমে সমাধানই উত্তম। এমন পরামর্শ দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখা।
এ ছাড়াও বড় ধরনের সহিংসতায় হতদরিদ্রদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করছে এই সংগঠন। বাল্য বিবাহ বন্ধ,নারী নির্যাতন বন্ধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া বন্ধসহ সরকারের সঙ্গে সহযোগিতা সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা পালন করে আসছে। উক্ত বিষয়ের উপরে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান (রিপন), আব্দুল মান্নান মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক রুবিয়া বেগম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মনজুরুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এজি
দরিদ্রদের বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখা
জানুয়ারি ২১, ২০২৬
































