আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ফুলবাড়ী উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে বুধবার (২৮ মে) শিক্ষার্থীদের রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট মিলনায়তনে “তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভূমিকা রাখতে পারে” এ বিষয় নিয়ে দু’গ্রæপে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রæপ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রæপে রচনা প্রতিযোগতায় অংশ নেয়।
অপরদিকে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা “গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধ অপরিহার্য” শীর্ষক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, পুখুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রপ্ত) সাজ্জাদ হোসেন সাজু, জ্যেষ্ঠ প্রভাষক আফরোজ জাহান সেতু ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম। বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যায় এবং রানার্স আপ হয় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

oppo_1024
রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়, বীর মুক্তিযোদ্ধা ইনিষ্টিটিটিউটের ‘ক’ গ্রæপে নাফিজ আহম্মেদ ও মাহাজুবা হোসেন। ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘ক’ গ্রæপে তৃতীয় হয়েছে মোছা. সাবেরিন নাহার। ‘খ’ গ্রপে প্রথম হয়েছে সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সেগুপ্তা সিরাজ সামিহা, দ্বিতীয় বীর মুক্তিযোদ্ধা ইনিষ্টিটিটিউটের তাশফিয়া তাহসিন বাঁধন ও তৃতীয় সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের লামিশা উলফাত বিভা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. আলম মিয়া ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সি, এম নিকেতনের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের প্রাধান শিক্ষক সাইফুল ইসলাম, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষাক মো. মুসা খালেদ। শেষে বিকেল সাড়ে ৫টায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর কাইয়ুম বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও যুক্তি বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিরা আয়োজকদের এমন একটি গঠনমূলক আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে “গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধ অপরিহার্য” শীর্ষক শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
মে ২৯, ২০২৫
































