মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ সোমবার (২৬ মে) গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (৩নং ফাজিলপুর, ৪নং শেখপুরা, ৫ নং শশরা, ৬নং আউলিয়াপুর, ৮নং শংকরপুর ও ৯নং আস্করপুর) সদস্যগণদের নিয়ে দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দিন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান। ৩টি ব্যাচে মোট ৭২জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক এভিসিবি প্রজেক্ট (৩য় পর্যায়ে) উপজেলা সম্বয়কারী মোছা. রওনক লায়লা।
আমন্ত্রণ/এসিজি


































