শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শাজাহানপুরে স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে অপহরণ চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শনিবার (২৪ মে) বিকেলে স্বামী সিরাজুল ইসলাম (৩৮) তার তালাকপ্রাপ্ত স্ত্রী জেসমিন আক্তার স্বপ্না (৪৬) বিরুদ্ধে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার (২৪ মে) সকাল ৭টায় উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।
সিরাজুল ইসলাম উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মধ্যেপাড়া গ্রামের মৃত্যু আজিজার রহমানের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে মামলায় হাজিরা দেওয়ার জন্য শনিবার সকাল সকাল ৭টার দিকে যাওয়ার সময় শাজাহানপুরের আড়িয়া বাজার স্টান্ডে অবস্থান করছিলেন। সে সময় ৩টি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ যাবে বলে সিরাজুলকে সিএনজিতেত তুলে নেয়। সিএনজিতে উঠেই তিনি দেখতে পান ভিতরে তার সাবেক স্ত্রী জেসমিন আক্তার বসে আছেন। তখন তিনি সিএনজি থেকে নেমে আসার চেষ্টা করলে স্বপ্না বেগমসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রসহ সাইকেলের চেন দিয়ে এলোপাতাড়ি তাকে মারধর শুরু করে ও ব্যাগের মধ্যে থাকা ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সিরাজুলের চিৎকারে আশেপাশের লোকজনসহ স্থানীয় দোকানদাররা এগিয়ে আসলে তারা সিএনজি যোগে দ্রæত পালিয়ে যায়।
সিরাজুল ইসলাম জানান, গত ২০১৫ সালের শেষের দিকে সিরাজগঞ্জ মাছুমপুর এলাকার মৃত ফজলার রহমানের মেয়ে জেসমিন আক্তার স্বপ্নার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে সিরাজুল জানতে পারে যে তার স্ত্রীর এর আগেও ২ জায়গায় বিয়ে হয়েছিলো। আগের স্বামী ও ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। আগের স্বামীকে তালাক না দিয়ে এক পর্যায়ে তাকে বিয়ে করে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে টাকা হাতিয়ে নেওয়াই তার নেশা। সিরাজুল তাকে তালাক দিলে সে তার নামে মিথ্যা মামলা করে। সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য সিরাজগঞ্জ যাওয়ার জন্য সে রওনা হয়েছিলো। সিরাজুল আরোও জানায়, এর আগেও সিরাজগঞ্জে তাকে অপহরণের চেষ্টা করেছিলো তার সাবেক স্ত্রী। সেখান থেকে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন তিনি ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে অপহরণ চেষ্টার অভিযোগ
মে ২৫, ২০২৫


































