আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
স্বল্প সময় স্বল্প খরচ কিন্ত লাভ বেশী এ কারনে ধান পাট গম আলু সরিষা সহ বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি ভুট্টা চাষে সাফল্য অর্জন করেছে জয়পুরহাটের পাঁচবিবির কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে এগিয়ে আসছে অনেকেই। ভুট্টা চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ অন্যান্য ফসল চাষের চেয়ে তুলনামুলক কম। উপজেলা কৃষি অফিসও কৃষকদের পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা দিচ্ছেন।
উপজেলার আয়মা গ্রামের কৃষক আনিছুর রহমান আনিছ সবমিলে ৭৫’হাজার টাকা খরচ করে এবছর ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। আনিছ জমি থেকে ভুট্টা উঠানো শুরু করেছেন তিনি বলেন, বিঘা প্রতি (৪০-৫০) মন ভুট্টার ফলন হয়েছে। তিনি আরো বলেন, আমি সাধারণত ধান চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চাষ বেশি করে থাকি এবছরই প্রথম ভুট্টার চাষ করেছি। ধান ও সবজি চাষের তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি বলেও জানান তিনি।
উপজেলার বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের কৃষকও ব্যাপক ভুট্টার চাষা করেছে। বিশেষ করে উভয় ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পাড়ের জমিতে বেশি ভুট্টার চাষ করতে দেখা যায়। ধরঞ্জী ইউপির বাগুয়ান গ্রামের কৃষক কেরামত বলেন, আমি যমুনা নদীর পাড়ের ৩ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি ফলনো ভালো হয়েছে। বর্তমান ভুট্টার মন প্রতি বাজার মূল্য সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকা এমন দামে বিক্রি করতে পারলে খরচ বাদে আমি বেশ লাভবান হব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর প্রায় ৪০০ বিঘা জমিতেভুট্টার চাষ হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবির আনিছ ভুট্টা চাষে সফল
মে ১৫, ২০২৫
































