মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আজাদুল ইসলাম আজাদ (৫৫) অসুস্থ্যতা জনিত কারণে াাজ শনিবার (৩ মে) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনছেলেসহ বহুসংখ্যক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরামপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা গভীর শোক প্রকাশ করেছেন।
আমন্ত্রণ/এসিজি


































