মো. ইউসুফ আলী, দিনাজপুর :
“শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি মো. মোকাররাম হোসেন। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, আলহাজ্ব হাফিজুর রহমান সরকার। জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. হামিদুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, দিনাজপুর হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল, জেলা যুবদলের আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহবায়ক মো. রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, ডিইএব দিনাজপুর জেলা শাখার আহবায়ক মো. মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, পৌর তাঁতী দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজীব, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. সুলতান, সাংগঠনিক সম্পাদক আতাউর, হোটেল শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ইয়ারুল ইসলাম, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. নুর আলম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. আফজাল হোসেন, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. জুলফিকার, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সেক্রেটারী মো. দুলাল, ৮নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আমিনুল ইসলাম, ১২নং ওয়ার্ড শ্রমিক দলের মাসুদ রানা, রেশম বোর্ড শ্রমিক দলের সভাপতি মো. আজিজুল, নশিপুরের মেনন, গম ও ভুট্টা শ্রমিক দলের বুলেট, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর, ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লাইজু, সেক্রেটারী কামাল, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাহিন পারভেজ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিঠু, ৭নং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মুয়াজ্জেম, সেক্রেটারী হুমায়ুন কবীর।
আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি


































