গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জস্থ গাইবান্ধা জেলা সড়ক পরিবহন ইউনিয়ন (রেজি নং- রাজ ৪১৫) এর ১১০ সদস্যের কন্যার বিবাহ ও বিদায় উপলক্ষে অনুদান বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুদান বিতরণ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
গাইবান্ধা জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি আবু নাঈম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
এতে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, জাসাসের আহবায়ক মুন্নাফ চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফ হোসেন প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































