প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন উত্তরের মানুষ। ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পৌর ট্র্যাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।
এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বিজয় চত্ত¡র থেকে তাজমহল মোড়ে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাÐ রোধে সেনাক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করছে।
শুক্রবার (২৮ মার্চ) সেনাক্যাম্পের দায়িত্বরত সিরাজ এর নেতৃত্বে সেনা সদস্যরা যানজট নিরসনে কাজ শুরু করেন। এছাড়াও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছে।
সেনা কর্মকর্তা জানান, বীরগঞ্জ উপজেলা সদরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, এ সড়কটির বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে যাত্রী ওঠা নামা, উল্টো পথে গাড়ি চলাচল, সড়কের উপর অবৈধ স্থাপনা, নিষিদ্ধ থ্রি হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ সকল বিষয় মাথায় নিয়ে ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত যানজট নিরসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী
মার্চ ২৯, ২০২৫
































