গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের বাসিন্দা মৃত ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৪০) ও একই এলাকার রমিজ উদ্দিনের ছেলে শুভ মিয়া (২৬)। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একরাম ব্যাপারিকে গ্রেফতার করে। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ট্যাবলেট মাদক কিনতে আসা শুভ মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে একরাম আলীর বসতবাড়ির গাছের উপরে বিশেষ কায়দায় রাখা একটি ওষুধের বোতল থেকে ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য বিক্রি কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন এ ব্যাপারে মামলা দায়েরের পর আসামীদের আদালতের মাধ্যমে কারাকারে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২
মার্চ ২৯, ২০২৫


































