দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠাগারের যৌথ আয়োজনে রবিবার ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি সাবেক মহিলা সংসদ সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের নেতৃত্বে সদস্যরা পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবিনা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক আলী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সাহিদী, নির্বাহী সদস্য সুলেখা বেগম, সদস্য রমেশ চন্দ্র বিশ্বাস, গোপাল কুন্ডু এবং মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এএফএম হারিসুল্লাহ, সাংষ্কৃতিক সম্পাদক মো. আহসান হাবীব প্রধান ও নির্বাহী সদস্য কাশী কুমার দাস ঝন্টু। সাবেক এমপি সুলতানা বুলবুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ৭ কোটি বাঙালির ভালোবাসায় কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না। আজ জাতি তাকে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
সাবেক মহিলা এমপি সুলতানা বুলবুলের নেতৃত্বে সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ
মার্চ ২১, ২০২৪































