মো. আফজাল হোসেন :
দিনাজপুরের ফুলবাড়ী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে দিনমজুর মহিদুল ইসলাম জটিল রোগে আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা অভাবে সংকটে পড়েছেন।
গত ২০২২ সালের ২৮ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে দীর্ঘদিন ধরে দু-পায়ের চিকিৎসা করে এখন দিশেহারা দিনমজুর মহিদুল ইসলাম। ডা. মুরাদের কাছে দীর্ঘদিন চিকিৎসা করার পর চিকিৎসক জানান, তার দু-পায়ে ভাসকুলার নাম এক প্রকার রোগে আক্রান্ত হয়েছে। বর্তমান দিন যতই যাচ্ছে তার পায়ের ক্ষতিসাধন হচ্ছে। দীর্ঘদিন চিকিৎসা করে সবকিছু হারিয়ে এখন মহিদুল ইসলাম দিশেহারা হয়ে পড়েছে।
ডা.মুরাদ জানিয়েছেন, তার দুই পা কেটে ফেলতে হবে। এছাড়া আর কোন উপাই নেই। কিন্তু মহিদুল ইসলাম অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। এখন দু’পা নিয়ে বিছানায় পড়ে রয়েছেন। তার চিকিৎসা করতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। তার পক্ষে এত টাকা জোগার করা সম্ভব নয়। তাই তিনি বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ/ নগদ ০১৭৬২-৭৮৯৪৬৪। বৃত্তবানেরা সাহায্য করলে দিনমজুর মহিদুল ইসলাম বাঁচতে পারে।
আমন্ত্রণ/এসিজি


































