বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুর পৌরশহরের ঘোষপাড়া মহল্লায় রাধা গোবিন্দ মন্দিরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্স ভেঙে প্রায় ৫০ হাজার টাকা এবং রাধা-কৃষ্ণের মূর্তি থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ ও রুপার গহনা লুট করেছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করে তাঁরা বাড়ি ফেরেন। বৃহস্পতিবার সকাল ৬টায় মন্দির খুলতেই দেখা যায় দানবাক্স ও রাধা-কৃষ্ণের কক্ষের তালা ভাঙা। প্রায় ৩ লাখ টাকার স্বর্ণ ও রুপার গহনা এবং নগদ টাকা চুরি হয়েছে। মন্দির কমিটির সভাপতি প্রদীপ সাহা বলেন, “দুর্বৃত্তরা ছাদের উপর দিয়ে মন্দিরে প্রবেশ করে দানবাক্স ও মন্দির কক্ষের তালা ভেঙেছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।”
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেরপুরে রাধা গোবিন্দ মন্দিরে দুর্ধর্ষ চুরি, ৩ লাখ টাকার সম্পদ লুট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫


































