নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাপের কামড়ে হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার আনুমানিক সকাল ৬ টার সময় উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের কুশদহ জাইগীর পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে হোসেন আলী তার বাড়ির আগাছা পরিষ্কার করছিলেন। সেই সময় তাকে সাপ কামড় দেয়। ঘটনার পর পরই তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হোসেন আলীর মৃত্যু হয়।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু
অক্টোবর ১৮, ২০২৫


































