বগুড়া ব্যুরো :
বগুড়ার সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিলা স্কুল গেটের সামনে পাবলিক টয়লেট থাকায় দুর্গন্ধময় পরিবেশে ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ ও শিক্ষার্থী ও অভিভাবকরা। এই স্কুলের ছাত্র, শিক্ষকগণ ও অভিভাবকগণ স্কুলটির প্রধান ফটক থেকে পাবলিক টয়লেট অপসারনের দাবি জানিয়েছেন।
পাবলিক টয়লেট বগুড়া জিলা স্কুলের প্রধান ফটকের পাশে অবস্থিত হওয়ায় সেই টয়লেটটি থেকে নোংরা পানি, মলসহ দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয়েছে বেশ-কিছুদিন থেকে। তাছাড়াও বিদ্যালয়ের ফটকের সামনে রাতে খাবারের অস্থায়ী দোকান বসে এবং প্রতিদিন বিদ্যালয়ের গেটে ময়লা, আবর্জনার স্তুপ হয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেই অভিভাবকসহ একটি বিরূপ পরিস্থিতির স্বীকার হয়।
বেশ কয়েক বছর আগে পৌরসভা এই পাবলিক টয়লেটটি স্থাপন করে বেসরকারিভাবে এক ব্যাক্তিকে লিজ দেয়। ফলে হাজার হাজার লোকজন এই পাবলিক টয়লেট ব্যবহার করার কারণে আশে পাশের পরিবেশ নষ্ট করছে। ছাত্র-শিক্ষক-অভিভাবক ও পথচারীদের নাঁকে হাত দিয়ে চলাচল করতে হয়। ফলে সকল বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে গত বছরের ১০ অক্টোবর চারটি দাবি উল্লেখ্য করে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেয়নি।
বিদ্যালয়ের প্রধান ফটকে গেলে ফটকের সামনের অংশ খুব দুর্গন্ধময় পানিতে ভরা দেখা যায়। ফলে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের অনেক কষ্ট করে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। যার ফলে ছাত্ররা পুনরায় আবেদনটি জেলা প্রশাসক বরাবর জমা দেয় যাতে উক্ত পাবলিক টয়লেট অবসারণ সহ অস্থায়ী দোকান না বসাতে দ্রæত কার্যকরী ব্যবস্থা নেন।
ছাত্রদের পক্ষথেকে ফাইয়াজ রহমান রূপান্তর জানায়, বিদ্যালয়ের মুল ফটকে পাবলিক টয়লেট আর রাতের বেলা অস্থায়ী দোকান সরে নিয়ে পড়াশুনার সুন্দর পরিবেশের দাবি জানায়। অভিভাবকরা জানান, বিদ্যালয় ফটকে এরকম পরিবেশ সত্যিই দু:খজনক। সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) আব্দুল মালেক রতন জানান, বিদ্যালয় প্রধান ফটকের পাশেই পাবলিক টয়লেটটি যথাযথ পাঠদান কার্যক্রমকে ব্যাপকভাবে বিঘিœত করছে। অতিদ্রæত টয়লেটকে অপসারন করা প্রয়োজন।
বগুড়া পৌর প্রশাসক (উপ সচিব) মাসুম আলী বেগ জানান, ব্যাপারটা অবগত হওয়ার পর আমি তাৎক্ষনিক টয়লেটকে স্থানান্তরিত করার জন্য প্রকৌশলীদের জানিয়েছি। অন্য স্থানে টয়লেটকে সরিয়ে নেয়া হবে।
বগুড়া জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোসনা আফরোজা জানান, এটা আগে আমার নজরে এসেছে। ছাত্ররা আবেদন করলে আমি তৎক্ষনাৎ পৌর প্রশাসক জানাই। পৌর প্রশাসক দ্রæত এটাকে স্থানান্তরিত করবেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার জিলা স্কুল গেটে পাবলিক টয়লেট ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারী
ফেব্রুয়ারি ২৬, ২০২৫


































