মো. ইউসুফ আলী, দিনাজপুর :
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে দিনাজপুর জেলার সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের অর্ন্তগত বলতৈড় গ্রামের প্রত্যন্ত এলাকায় দুইটি পরিবারের বাসায় মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই সংবাদ পেয়ে মধ্যরাতেই উক্ত পরিবার দুইটির পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে নিজ হাতে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ৪ (চার) বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণ মঞ্জুরি নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র (কম্বল) প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, দিনাজপুর সদর উপজেলার উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর সদরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫


































