বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে দুই দিনের পদার্থবিজ্ঞান মেলার শেষ হয়েছে। উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ উচ্চবিদ্যালয় মাঠে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই দিনের এই মেলার উদ্ধোধন করা হয়। ইজি ইনডাকশন ল্যাব এর প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম এই মেলার আয়োজন করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. মো. হাসানাত আলী।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মানিক, সরকারি আজিজুল হক কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ রেজাউল ইসলাম, সাইদুর রহমান, আলমগীর হোসেন, প্রধান শিক্ষক বিমল কুমার রায়, ছামছুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ স্টল অংশ গ্রহণ করে। শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
আমন্ত্রণ/এসিজি


































