গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে শিক্ষকের মোটর সাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে রেখে দাপ্তরিক কাজে ওপরতলায় অফিসে গেলে এই চুরির ঘটনা ঘটে।
পৌর এলাকার পান্থাপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান তিনি তালুকসোনাই ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের দাপ্তরিক কাজে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিচে তার ১২৫ সিসির ডিসকাভার মোটরসাইকেল রেখে উপর তালায় যান। এই সুযোগে চোরেরা তার মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে নিয়ে যায়। কাজ শেষে নীচতলায় নেমে দেখতে পান তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুজিঁ করে না পেয়ে গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে শিক্ষকের মোটরসাইকেল চুরি
ফেব্রুয়ারি ৫, ২০২৫


































