আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্ত এলাকা চেঁচড়া মোড়েরবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জাতীয়তাবাদী কৃষকদল বাগজানা ইউনিয়ন কমিটির উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগজানা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার কৃষকদলের আহবায়ক মো. সেলিম রেজা ডিউক।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মো. মনজুরে মাওলা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাজমুল হক, সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. রাহিদ হোসেন সহ অনেকেই।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে কৃষকদলের সমাবেশ
ফেব্রুয়ারি ৪, ২০২৫

































