গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পোল্ট্রি শিল্প বিকাশে খামারীদের মাঝে কর্র্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার বোয়ালিয়ায় আস্থা এগ্রো ফার্মের উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান।
গোবিন্দগঞ্জের আস্থা এগ্রো ফার্মের পরিচালক মো. সোহেল নওরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খাদেমুল ইসলাম সহ আস্থা এগ্রো ফার্মের বিভিন্ন পর্র্যায়ের কর্মকর্তা ও খামারীবৃন্দ।
পরে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পশুপালোনের জন্য নানা উপকরণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, খামারী ছাড়াও সুধীবৃৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































