রিমন আহমেদ (সোনাতলা) বগুড়া :
রাজধানী ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বগুড়া সোনাতলার আব্দুল আহাদ সৈকত। তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।
শনিবার (২৫ জানুয়ারি) সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের চর উত্তর দিঘলকান্দি গ্রামে সৈকতের কবর জিয়ারত ও তার পরিবারকে আর্থিক সহযোগিতা করতে আসেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং কবর জিয়ারত করে তার বাবার হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন।
কাজী রফিকুল ইসলাম বলেন, এতদিন বাংলাদেশের মানুষ অবরুদ্ধ ছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে দেশ আজ মুক্ত হয়েছে। এর জন্য অনেককেই জীবন দিতে হয়েছে। আজকে বগুড়া সোনাতলার সৈকতের বাবা এক সৈকতকে হারিয়েছে ঠিকই, কিন্তু হাজারো সৈকত রয়েছে। শহীদ সৈকত শুধু বগুড়ার সন্তান নয়, সে বাংলাদেশের বীর সন্তান। তার জীবনের বিনিময়ে এ দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে।
বালয়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণত সম্পাদক আশাফুদৌলা সেক্সপেয়ারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন,সোনাতলা উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুল ইসলাম হান্নান,যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবু,পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নারিন,বালুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন,বালুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ রানা,সদস্য সচিব শামীম হোসেন সহ বিএনপি ও অঙ্গদলের অনেক নেতাকর্মী।
আমন্ত্রণ/এসিজি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বগুড়ার সৈকতের পরিবারের পাশে বিএনপি
জানুয়ারি ২৬, ২০২৫


































