জিন্নাত হোসেন, দিনাজপুর :
তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) মরহুম আব্দুল মালিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদ যোহর দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আয়োজনে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) মরহুম আব্দুল মালিক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) মালিক সর্বজনশ্রদ্ধেয় চিকিৎসক ছিলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে হৃদ্রোগের চিকিৎসাসেবায় তিনি অসামান্য ভ‚মিকা রখেছেন। বাংলাদেশের চিকিৎসা জগতে আব্দুল মালিক আলোকবর্তিকা হয়ে থাকবেন। পেশাদার চিকিৎসকের পাশাপাশি একজন মানবদরদি সমাজসেবক হিসেবেও মানুষের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মেসবাহউল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মিজান, ডেন্টাল ডা. মো. আহসান হাবিব, হাসপাতালের ম্যানেজার এস এম শামীম, পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফিকুর রহমান পিন্টু, মার্কেটিং ম্যানেজার এ কে এম রকুনুজ্জামান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. সাজ্জাদুর রহমান।
আমন্ত্রণ/এসিজি
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মালিকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডিসেম্বর ৬, ২০২৪
































