গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ১০ পরিবারের ঘরবাড়ীসহ নগদ টাকা স্বর্ণালংকার, মোটরসাইকেল ও মালামাল ভস্মিভূত হয়েছে। এ সময় দগ্ধ হয়ে ৭টি গরু মারা গেছে। আজ বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠ পুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডে ওই গ্রামের ঁজহুরুল ইসলামের ছেলে শাহ আলম, শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, ইজার উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, মিন্টু ইসলাম ওয়াহেদ আলীর ছেলে ইমরান আলী, আব্দুর রশিদ, আনারুল ইসলাম সহ তাদের প্রতিবেশী ১০ পরিবারে বসতবাড়ীতে অগ্নিকান্ডে মোটরসাইকেল ঘরে রাখা স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মিভ’ত হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৭টি গরুও মারা গেছে।
উপজেলার শালমারা ইউপি চেয়ারম্যান সঞ্জিব হোসেন পলাশ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গম এলাকা হওয়ায় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই ঘরবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
আমন্ত্রণ/এসিজি


































