মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলা মহিলা দল এর আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম -এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে (বাদ আছর) দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সায়কা বেগম ।
সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. সালমা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি’র সহ সভাপতি মো. সোলায়মান মোল্লা, জেলা বিএনপি’র স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জেলা বিএনপি’র উপদেষ্টা নাজমা মসির, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, দিনাজপুর সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মোছাম্মৎ জেসমিন, সহ সভাপতি মালা, জয়েন্ট সেক্রেটারি কাজী রহিমা ইতি, সাংগঠনিক সম্পাদক লাভলী, সদর উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি


































