আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (১৪৩২-১৪৩৩) বঙ্গাব্দের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল।
আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে এই নির্বাচনে গণনা শেষে গোলাম নবী দুলালকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. আশফাক আহমেদ।
তিনি জানান, ৩৬ ভোট পেয়ে গোলাম নবী দুলাল পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিপরীতে ১১ভোট পেয়েছেন মোর্শেদুর রহমান।
এর আগে ৮মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ১৪টি পদেই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সহ-সভাপতি শাহ আলম শাহী ও আজহারুল আজাদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ বিপুল কুমার সানি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দীন শিকদার, দপ্তর সম্পাদক খাদেমুল ইসলাম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মাসুদ রেজা হাই, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শহীদ মাহবুব হীরু এবং ৪টি সদস্য পদে নির্বাচিতরা হলেন, রিয়াজুল ইসলাম, রোস্তম আলী মন্ডল, রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহম্মেদ।
আমন্ত্রণ/এসিজি


































