আমন্ত্রণ প্রতিবেদক, বোচাগঞ্জ :
”নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শুক্রবার ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে একটি র্যালী সেতাবগঞ্জ পৌরসভা প্রদক্ষিন করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। নিবার্হী অফিসার মো. ডালিম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, নারী নেত্রী লায়লা মোত্তালেব, গুড নেইবারস বোচাগঞ্জ সিডিপির ম্যানেজার মো. খায়রুল বাসার, এস আই মোঃ রাজা মিয়া, জন নারী ঐক্য পরিষদের স্বপ্না রানী অধিকারী, মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, মো. মাহবুব আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বোচাগঞ্জে নারী দিবসের র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত
মার্চ ১২, ২০২৪


































