আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মৃত্যু দাবির চেক হস্তান্তর ,ব্যবসা উন্নয়ন সভা ও দশ বছর পুর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার দিনাজপুর শহরের নিমতলাস্থ যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড অফিস হল রুমে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় চেক হস্তান্তর করেন প্রধান অতিথি যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি এস এম এম হোসাইন আহমেদ। বিশেষ অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসানুজ্জামান চঞ্চল, দিনাজপুর আঞ্চলিক প্রধান মাওলানা মোঃ মোর্শেদ ইসলাম, অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সার্ভিস সেন্টার জি এম ও ইনচার্জ মোদাচ্ছেরুল আদনান প্রমুখ।
সভায় যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় । আলোচনা সভা শেষে কোম্পানির দশ বছর পুর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি, এবং মৃত ফাতেমা খাতুনের মৃত্যুর দাবি চেক গ্রহণ করেন মোছাঃ সাবিনা ইয়াছমিন।
দিনাজপুরে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মৃত্যু দাবির চেক হস্তান্তর ব্যবসা উন্নয়ন সভা ও দশ বছর পুর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন
মার্চ ১২, ২০২৪


































