বগুড়া ব্যুরো :
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার আম্বইল গোরতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রশিদ শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আমিনপুর উত্তরপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ভবানীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে গত ১৫ নভেম্বর ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। এই মামলায় তিনি ১২ নম্বর আসামি। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ডিসেম্বর ২৭, ২০২৪


































