দিনাজপুর সংবাদদাতা :
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও দিনাজপুর রোটারি ক্লাবের সেক্রেটারি এডভোকেট হুসনা – উল-আসমা এর শ্রদ্ধেয় পিতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অবসরপ্রাপ্ত সাবেক সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৭০) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) বিকাল তিনটায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইছেলে, তিনমেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ বহু গুণোগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় দিনাজপুর সদরের ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুরা মসজিদ এ জানাজা ও গার্ড ওনার শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
এদিকে দিনাজপুর রোটারি ক্লাবের সেক্রেটারি অ্যাডভোকেট হুসনা উল আসমা এর পিতার মৃত্যুতে দিনাজপুর রোটারি ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এটিএম নূরনবী সরকার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
আমন্ত্রণ/এসিজি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ইন্তেকাল
ডিসেম্বর ১০, ২০২৪































