সালাহ্ উদ্দিন আহম্মেদ, দিনাজপুর :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেছেন, সফল জনপ্রিয় রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ দেশ জনগনের স্বার্থে ‘৯০ রক্তপাতহীন শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্হান্তর করেছিলেন। ক্ষমতায় টিকে থাকতে হত্যার পথে যাননি। কাউকে ফাঁসিতে ঝুলাননি। আওমালীগ শতশত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল বলেই হাসিনাসহ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরশাদ দেশ ছেড়ে পালানোর মত কাজ করেনি। খালেদা জিয়াকে নামমাত্র মূল্যে গুলশানে বাড়ী দিয়েছিল। খালেদা ক্ষমতায় বসে এরশাদকে জেলে পাঠিয়েছিলেন।
৬ ডিসেম্বর সংবিধাস সংরক্ষন দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে দিনাজপুরের কালিতলাস্হ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেছেন জাপার কেন্দ্রীয় নেতা আহমেদ শফি রুবেল।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহসভাপতি সাইফুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, যুগ্ম।সম্পাদক মমতেহাজ আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রায়হানুল ইসলাম, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, ৮ নম্বর ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ মেম্বার, উথরাইল কমিটির আক্তার, ৫ নম্বর ইউনিয়ন কমিটির রুহুল আমিন সুন্দরবন ইউনিয়ন কমিটির মাসুদসহ অন্যান্যরা।
আহমেদ শফি রুবেল আরো বলেন, আওয়ামী লীগ মোনাফেক, বেইমান। দেশ মানুষের কোন উন্নয়ন করেনি। শুধু লুটপাট করে হাজার হাহার কোটি টাকা পাচার করেছে। দেশের স্বার্থে শুধুমাত্র কাজ করেছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। দেশের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে আহবান জানিয়েছেন তিনি।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জাপার সংবিধান সংরক্ষণ দিবস পালন
ডিসেম্বর ৭, ২০২৪
































