গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলি দিয়ে মাটি আনার সময় ক্ষেতের সরিষার ক্ষতির অভিযোগে হামলা ও মারপিট করে আব্দুন নুর শাহীন নামের এক ব্যক্তিকে আহত করা হয়েছে।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত শাহীন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে।
থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. আব্দুর নূর শাহীন তার নিজ জমি থেকে ট্রলি যোগে মাটি কেটে আনার সময় পাশর্^বর্তী জমির মাালিক একই গ্রামের মৃত আমিনুল ইসলাম গোল্লার ছেলে আহসান হাবিব রাসেল (৩৫) ও আল-আমিন (২৫) এবং মৃত আমিনুল ইসলাম গোল্লার স্ত্রী মোছা. চাঁদ সুলতানা তাদের সরিষার ক্ষেতের ক্ষতি হয়েছে বলে দাবী করে গালাগালি ও বাকবিতন্ডা শুরু করেন। এসময় শাহীন সরিষা ফসলের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। তারপরে পারিবারিক পূর্ব শত্রæতার জের ধরে লাঠি শোঠা হাতে নিয়ে শাহীনের জমিতে গিয়ে তাকে অতর্কিত আক্রমণ করে এলোপাথারী ভাবে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বিকেলে মো. আব্দুর নূর শাহীন জানান এ ঘটনায় বাদী হয়ে ওই ৩ জনের বিরুদ্ধে থানায় মামলার করা হবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে সরিষা ক্ষেতের ক্ষতি করার অভিযোগে প্রতিবেশীকে মারপিট
ডিসেম্বর ৭, ২০২৪


































